নতুন যাদের মোবাইলে ভিডিও নেয়ার শখ

person holding phone

এই আলোচনা তাদের জন্য যারা এখানে ওখানে ঘুরতে যায়, মোবাইলে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে চায়। যারা ইতোমধ্যে এই স্টেপ পার করে এসেছেন তারা এড়িয়ে যান।  ১. লজ্জা ঝেড়ে ফেলা : প্রথমেই হচ্ছে মনে মনে প্রস্তুতি নেয়া। আপনি ভিডিও করবেন এই প্রস্তুতি নিবেন। লজ্জা শরম এক পাশে রেখে দিন। আপনি আপনার কাজ করতেছেন, অপরাধ না। সো কাজ করতে কিসের লজ্জা। ‘মানুষের কাজ নেই তাই তারা তাকিয়ে থাকবে, এই তাকিয়ে থাকা আমাদের ঐতিহ্য’!  ২. আপনার যন্ত্রকে চিনুন : আপনি যে মোবাইল ক্যামেরা, বা অন্য কোন ক্যামেরা ব্যবহার করেন সেটাকে ভালো করে জানুন। মডেল নাম্বার দিয়ে ইউটিউব করুন, গুগল করুন। এই...

সন্দ্বীপের মানুষও সভ্য নাগরিক সুবিধা পাওয়ার দাবী রাখে!

photo of brown leaves on the water

সন্দ্বীপের মানুষ কখন পাবে সভ্য নাগরিক সুবিধা? ইউরোপীয়দের লেখা ইতিহাস অনুযায়ী সন্দ্বীপে প্রায় তিন হাজার বছরের বেশি সময় ধরে লোক বসতি বিদ্যমান। নোয়াখালীর আগে এখানে জনবসতি গড়ে উঠেছে। সন্দ্বীপের লবণশিল্প, জাহাজ নির্মাণ কারখানা ও বস্ত্রশিল্প পৃথিবীখ্যাত ছিল। সস্তায় শক্ত মজবুত জাহাজ নির্মানের কারণে জনপ্রিয় ছিলো বলে ইউরোপের বিভিন্ন দেশে সন্দ্বীপ থেকে জাহাজ রপ্তানি করা হতো। ১৮৮০ সালের পূর্ব পর্যন্ত সন্দ্বীপ চট্টগ্রাম জেলার অন্তর্ভুক্ত থাকলেও পরবর্তীতে একে নোয়াখালী জেলার অন্তর্ভুক্ত করা হয়। ১৯৫৪ সালে আবারও চট্টগ্রাম জেলার অন্তর্ভুক্ত করা হয়। লোকমুখে শোনা যায়, সন্দ্বীপে ১২টি পুর এর অস্থিত্ব ছিল। বর্তমানে ৫টি পুর বিদ্যমান: হরিশপুর, রহমতপুর, আজিমপুর, সন্তোষপুর, মুছাপুর। যেসব পুর সাগর...

জীবন থেকে নেয়া কিছু লাইন

black typewriter machine typing on white printer paper

নতুন একজন বন্ধু না হউক, কিন্তু নতুন একজন শত্রু হবে কেনো? – ডিজিটাল সন্ন্যাসী যে তোমার প্রশংসা করে, তার চেয়ে বেশি মূল্যায়ন করো যে তোমার সমালোচনা করে! – ডিজিটাল সন্ন্যাসী তোষামোদকারীর চেয়ে, নিন্দুককে বেশি ভালোবাসি। কারণ নিন্দুক আর সমালোচক আমার জীবন বদলানোর কাজে সাহায্য করে। – ডিজিটাল সন্ন্যাসী বাহির থেকে দেখতে অনেক কিছুই ভাললাগে। কিন্তু ভিতরে হয়তো ভালো না হতেও পারে। তাই আপনার ভালোলাগাকে একটু সময় নিয়ে প্রকাশ করুন। সুখ পান আর না পান। অন্তত দুঃখ পাবেন না। – ডিজিটাল সন্ন্যাসী যার মা,বাবা নেই সে এতিম। কিন্তু তারচেয়ে বড় এতিম সে, যার জীবনে ভালো একজন বন্ধু নেই ! – ডিজিটাল...

এমন যদি হতো!

এমন যদি হতো

এমন যদি হতো! এমন ভাবনা আমরা প্রায় ভাবি, কারণ যা ভাবি তা হয়না। কখনো একটু হয়, কখনো মোটেও হয়না। একটা সুন্দর সাজানো ঘোছানো দেশ কে না চায়? সেই ভাবনা থেকেই এই লেখা। আগে ভাগে বলে দিচ্ছি এখানে পয়েন্ট আছে ১৯ টি শব্দ আছে ৮১৭ ও ৫০৬৮ অক্ষর রয়েছে। এই লেখা পুরোটা না পড়লেও চলবে। শুধুমাত্র যেকোন একটি পয়েন্ট যেটা আপনার সাথে যাচ্ছে সেটা ধরে চর্চা শুরু করুন। বাকিগুলো অন্যদের জন্য ছেড়ে দিন। ১. রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিক সিগন্যালগুলো একটিভ থাকবে। যখন যেদিকের লাইট জ্বলবে সেদিকের গাড়ি যাবে। ট্রাফিক পুলিশ থাকবে বড়জোর পেট্রোলিং এ। ২. রাস্তা, ফুটপাতে কোন দোকান বসবেনা। ফুটপাত...

আমার চোখে সন্দ্বীপ

আমার চোখে সন্দ্বীপ

চট্টগ্রাম জেলার দ্বীপ উপজেলা সন্দ্বীপ। ১৮৮০ সালের পূর্বে সন্দ্বীপ চট্টগ্রাম জেলার অন্তর্ভূক্ত থাকলেও পরবর্তিতে নোয়াখালী জেলার অন্তর্ভূক্ত করা হয়। ১৯৫৪ সালে পুনরায় চট্টগ্রাম জেলার আওতায় আসে। ১৯৮৪ সালে সন্দ্বীপ থানাকে উপজেলায় রূপান্তর করা হয়। ১৯৯৯ সালে সন্দ্বীপ পৌরসভা প্রতিষ্ঠিত হয়। তবে সন্দ্বীপ থানা কখন প্রতিষ্ঠিত হয় এই ব্যাপারে অনলাইন অফলাইন অজ্ঞ। কমল চৌধুরী সম্পাদিত চট্টগ্রামের ইতিহাস বই থেকে জানা যায় ১১ নভেম্বর ১৬৬৫ খ্রিঃ সোনদ্বীপ অধিকার ও তথায় মোঘল থানা স্থাপন করা হইলো! অর্থাৎ মোঘলরা ১৬৬৬ খ্রিস্টাব্দে চট্টগ্রাম দখল করার আগে প্রথমে সন্দ্বীপ দখলে নেয়। নদীপথে নিকট দূরত্বের কারণে চট্টগ্রাম দখলে নেয়ার জন্য সন্দ্বীপ সবচেয়ে ভালো জায়গা। নদী ভাঙ্গনের কবলে পড়ে...